Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া DA বাবদ কত টাকা মিটিয়েছে রাজ্য সরকার? মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত ৮ আগস্ট বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মনিটরিং কমিটির রিপোর্টগুলি মামলাকারী সংগঠনগুলিকে দুই দিনের মধ্যে জমা করতে হবে। ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন সেই কমিটি ১০ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে ২৯ জুন ২০২৬ পর্যন্ত মোট ৯টি বৈঠক করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) গঠিত মনিটরিং কমিটি।

    বকেয়া ডিএ : মনিটরিং কমিটির রিপোর্ট প্রকাশ | Dearness Allowance

    চলতি বছর ৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় ঐতিহাসিক জয় পায় রাজ্য সরকারি কর্মচারীরা। তৎকালীন রাজ্য সরকারের সমস্ত দাবি খারিজ করে ১০০% বকেয়া মহার্ঘ ভাতাই মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অত পরিমাণ টাকা কী ভাবে, কত কিস্তিতে মেটানো হবে, এই সমস্ত বিষয় বিবেচনা করতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয় সুপ্রিম কোর্ট।

    ১৫ জুলাই ২০২৬ তারিখের স্টেটাস অ্যাফিডেভিট অনুযায়ী, এখনও পর্যন্ত ২০০৮-২০১৯ সম্পূর্ণ সময়কালের জন্য মোট ৭,৭৭১.২১ কোটি টাকা বিতরণ করা হয়েছে ৭.৫ লক্ষেরও বেশি কর্মী ও পেনশনভোগীকে। এদিকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৬৫০০০ জনের বকেয়া মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি।

    কমিটিকে রাজ্য জানায়, ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক এখনও পর্যন্ত স্ক্যান করে আপলোড করা হয়েছে। সেই পরিমাণ সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ ২০০৮-২০১৫ সালের বকেয়ার প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে রাজ্যকে। ৩ সেপ্টেম্বরের মধ্যেই প্রায় ৬৫০০০ জনের বকেয়া মেটানোর জন্য বলা হয়েছে।

    dearness allowance(262)

    আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন, DA ও পেনশন নিয়ে অষ্টম পে কমিশনে বড় প্রস্তাব

    হিসেব বলছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা রাজ্যকে প্রদান করতে হবে। এই টাকা কী ভাবে মেটানো হবে, তা বিবেচনার জন্যই অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রের নেতৃত্বে এই মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসে।

     

    Click here to Read More
    Previous Article
    ‘মমতার ছবি না থাকলে ১০ ভোটও পেতাম না’! শিবির বদল ৩ বিধায়কের, দলে নতুন সমীকরণ
    Next Article
    মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন, RG Kar মামলায় নতুন FIR দায়ের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment