Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩১ অগাস্ট বড় ডেট! এখনও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাস শেষ। এখনও লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার অপেক্ষায় বসে রয়েছেন। অগস্ট মাসের ৩ হাজার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকলেও এখনও অনেকেই পাননি বলে অভিযোগ উঠছে। কবে তাদের অ্যাকাউন্ট ক্রেডিট হবে? এই নিয়ে গুরুত্বপূর্ণ খবর।

    অন্নপূর্ণা যোজনায় মেলেনি টাকা, অভিযোগ বহু ‘যোগ্য’ উপভোক্তার

    প্রথম দু’মাসের পর অগাস্ট মাসেও অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা সরকারি ভাতা থেকে বঞ্চিত। এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি। তাই তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে সরকারি সূত্রের খবর, এখনও ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। ফলে আতঙ্কিত না হয়ে দেখে নিতে হবে আবেদনের স্ট্যাটাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখতে হবে প্রয়োজনীয় ঠিক রয়েছে কিনা।

    এক কোটির বেশি মহিলা চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন। তবে তাদের নিয়েও অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগ, ৩১ অগস্টের পর অভিযোগগুলি পর্যালোচনা করা হবে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, যাঁরা ঘোষিত নিয়ম অনুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে অভিযোগ পোর্টালে জমা পড়েছে, তাদের বিষয়টি ৩১ অগস্টের পর খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

    অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা সময়মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার একাধিক কারণ থাকতে পারে বলে জানানো হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে আবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক DBT-সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হলেও সমস্যা হতে পারে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer বা DBT সক্রিয় না থাকলে সরকারি অনুদানের টাকা জমা নাও পড়তে পারে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি DBT-এর জন্য সক্রিয় রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে আগে।

    সুবিধাভোগীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা অন্য কোনও প্রাথমিক আধার-সংযুক্ত অ্যাকাউন্টে চলে যেতে পারে। তাই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেনের বিবরণও দেখে নিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে কোনো অমিল থাকলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা।

    ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদনকারীরা আবেদনের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে পারেন।

    Annapurna Yojana

    আরও পড়ুন: একদিনের দেরিতেই বদলে গেল ভাগ্য! মুকুল রায় পুত্রবধূকে নিয়ে কি জানালেন সন্দীপ?

    আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা, থাকলে তা কোন পর্যায়ে রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

    অন্য কোনো সমস্যা ফেস করলে BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া পোর্টালে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে সংশ্লিষ্ট Grievance Redressal এর মাধ্যমে অনলাইনে অভিযোগও জানাতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    ভূমিধসের আগেই মোবাইলে অ্যালার্ম! নেপালের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নবান্নের
    Next Article
    Riddhi Sen: রাজনৈতিক দল নিয়ে ঋদ্ধির বেলুন-তত্ত্ব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment