Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০০ দিনে কী কী করল রাজ্য সরকার? এবার সেই খতিয়ান নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকারের প্রথম ১০০ দিন। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অল্প সময়ের মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য, মহিলা কল্যাণ, পরিবহণ, প্রশাসন ও শিল্প—একাধিক ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তকে সামনে এনে নিজেদের কাজের খতিয়ান প্রকাশ করেছে রাজ্য সরকার (West Bengal Government)।

    ১০০ দিনে কী কাজ করেছে রাজ্য সরকার (West Bengal Government) ?

    নতুন সরকারের শিক্ষা দফতরের নির্দেশে রাজ্যের স্কুলগুলিতে এখন সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে যেখানে মূলত প্রথম দুটি স্তবক গাওয়া হত, সেখানে এখন গোটা গান পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগের মতোই জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গাওয়াও বাধ্যতামূলক থাকছে।

    সরকার পরিবর্তনের পর রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় আয়ুষ্মান ভারত। এর ফলে যোগ্য পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ছিল বিজেপির নির্বাচনী ইস্তাহারের অন্যতম আকর্ষণ। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে জুন মাসের শুরু থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করে।

    একসময় রাজ্যের প্রশাসনিক হৃদয় ছিল রাইটার্স বিল্ডিং। পরে সমস্ত গুরুত্বপূর্ণ দফতর স্থানান্তরিত হয় নবান্নে। নতুন সরকার ক্ষমতায় এসে ঐতিহাসিক রাইটার্স ভবনকে ফের প্রশাসনের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আপাতত মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন।

    ১ জুন থেকে রাজ্যের সরকারি এসি ও নন-এসি বাসে বিনামূল্যে মহিলা যাত্রীরা যাতায়াত করতে পারছেন। পড়ুয়াদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার লক্ষ্যে মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছে। খাবারের তালিকায় নিয়মিত ডিম রাখার ব্যবস্থাও করা হয়েছে। বাংলাদেশ সীমান্তে বেড়া তৈরির জন্য জমি না পাওয়া নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর BSF-এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তরের দাবি করেছে।

    বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাকে সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য। ১০০ দিনের খতিয়ানে শিল্পোন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে। হাওড়ায় আমুলের বৃহৎ দই কারখানার শিলান্যাস হয়েছে, যা বিশ্বের অন্যতম বড় দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প হিসেবে দাবি করা হচ্ছে। একই সঙ্গে পুরুলিয়ায় ইস্পাত শিল্পে নতুন বিনিয়োগের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

    What did West Bengal government do in 100 days? Reports release

    আরও পড়ুন : শিল্পে নজির! হলদিয়ায় আসছে ৬০০০ কোটির মেগা প্রকল্প, দেবীপক্ষেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

    প্রসঙ্গত, সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ৪১ পাতার বিশেষ বই—’পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’। এই বইয়ে সরকারের বিভিন্ন প্রকল্প, সিদ্ধান্ত ও সাফল্যের দাবি তুলে ধরা হয়েছে। নিউটাউনের প্রশিক্ষণ শিবির থেকে বিজেপি নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, এই বই সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে নতুন সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়নের পথে সরকার এগোচ্ছে তা বিজেপি সরকারের ১০০ দিনের কাজ থেকে স্পষ্ট।

    Click here to Read More
    Previous Article
    শুভেন্দু সরকারের ১০০ দিনে এখনো পর্যন্ত কি কি হলো?
    Next Article
    শ্রীরামপুরে ফের চালু হল পশুপাখির হাট, নতুন জায়গা না-পসন্দ ব্যবসায়ীদের- পুরোনো জায়গা ফেরানোর দাবি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment