Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সামনে এলো মারাত্মক সত্যি! এবার ভারতীয় T20 দল থেকে বাদ পড়বেন অধিনায়ক শ্রেয়স ও অন্যান্য সিনিয়ররা

    3 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর মাসে জাপানের (Japan) মাটিতে আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস (2026 Asian Games)। সেই টুর্নামেন্টে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় দল পাঠাবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চলতি বছরে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) এই ফরম্যাটে ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক ঘোষণা করেছে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবার শ্রেয়স সহ একাধিক তারকাকে জাপানের মাটিতে না-ও পাঠাতে পারে বিসিসিআই।

    ওই এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হবে সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে। আর টুর্নামেন্টটি চলবে অক্টোবর মাসের ৩ তারিখ অবধি। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জাপানে ক্রিকেটারদের জন্য ব্যবস্থাপনা দেখে একেবারেই সন্তুষ্ট নন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকরা।

    এই টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য যে হোটেলগুলির ব্যবস্থা করা হয়েছে, তার ঘরগুলির আয়তন অত্যন্ত কম। যে মাঠগুলিতে ম্যাচ আয়োজিত হবে সেই স্টেডিয়াম সংলগ্ন ড্রেসিংরুম ও ওয়াশরুমের ব্যবস্থা দেখেও সন্তুষ্ট নয় বিসিসিআই ও এসিসি। খুব তাড়াতাড়ি এক পর্যবেক্ষককে জাপানে পাঠাতে চলেছে বিসিসিআই।

    আরও পড়ুন: এবার বিরাট কোহলির প্রতি তোপ দাগলেন যুবরাজ! তুললেন অপমান করার অভিযোগ

    সেই পর্যবেক্ষকের রিপোর্ট মনঃপুত না হলে এই টুর্নামেন্টের জন্য এক দ্বিতীয় সারির দল পাঠানোর বন্দোবস্ত করবে বিসিসিআই। চীনে আয়োজিত ২০২৩ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় দল। কিন্তু এবার মূলত যে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না, তারাই খেলবেন এই টুর্নামেন্টে। চূড়ান্ত অব্যবস্থার মধ্যে পাঠিয়ে শ্রেয়স আইয়ার সহ অন্যান্য তারকা ক্রিকেটারদের বিব্রত করতে চায় না বিসিসিআই।

    আরও পড়ুন: ‘ভারত শেষ অবধি লড়াই করবে, কিন্তু…..’, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে হুঙ্কার গিলের

    তবে তাতে আগামী বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের অভাব হবে না ভারতীয় টি-টোয়েন্টি দলের। এশিয়ান গেমস ছাড়াও ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে পরবর্তী বিশ্বকাপের আগে নতুন করে দল গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সুযোগ পাবেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

     

    Click here to Read More
    Previous Article
    আরজি কর মামলায় সিবিআইকে ‘ডেডলাইন’ দিল হাই কোর্ট, হাতে মাত্র ৩ সপ্তাহ
    Next Article
    Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার পুনরায় শুরু হচ্ছে? সরকারকে হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা মমতার …

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment