Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ’আমি অসুখ, ওষুধ দু’টোই জানি’! যাদবপুরে দাঁড়িয়ে জোরালো বার্তা মুখ্যমন্ত্রীর

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সাম্প্রতিক অশান্তির ঘটনার আঁচ রাজ্য রাজনীতিতেও এসে পড়েছে। এই আবহে শুক্রবার যাদবপুরে পূর্ব নির্ধারিত বন্দেমাতরম কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে ‘টুকরে টুকরে গ্যাং’য়ের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি।

    যাদবপুরে দাঁড়িয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী | (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে মুখ্যমন্ত্রীর বন্দেমাতরম কর্মসূচিতে যোগ দেওয়া নিয়ে পোস্টার পড়েছিল। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, “আমি অসুখ জানি, ওষুধও জানি।“ পাশাপাশি তাঁর অভিযোগ, তৃণমূল আমলের ২৬ হাজার চাকরি বাতিল সহ একাধিক দুর্নীতি নিয়ে কখনও মুখ খোলেননি যাদবপুরের ‘বামপন্থী’ ছাত্রছাত্রীরা। তখন যাদবপুরকে সমৃদ্ধ করার, পড়ুয়াদের ভবিষ্যৎ, কর্মসংস্থান নিয়ে স্লোগান তোলা হয়নি।

    আরও পড়ুনঃ বরানগর-ব্যারাকপুর মেট্রোর মোট কতগুলি স্টেশন হবে? কোথায় কোথায়? ম্যাপ দেখে বুঝুন

    মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসুরাই তো গীতা হাতে আজাদি স্লোগান দিয়েছেন। এই বাংলার মাটিতে মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের গুলি খেয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয়, বাদল, দীনেশ, ঋষি অরবিন্দ, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে প্রচুর বিপ্লবীর আত্মত্যাগের পরিবর্তে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা কীসের আজাদি চাইছেন?… টুকরে টুকরে গ্যাং।“

    এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়েও সরব হন শুভেন্দু। তিনি বলেন, “হয় এরা থাকবে, নাহয় আমরা, মাঝখানে কিছু হবে না।“

    এখানেই না থেমে তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে শেষ করেছে ভারতীয় এয়ারফোর্স। আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করব। মুখ্যমন্ত্রীর কথায়, “কীসের কাশ্মীর মাঙ্গে আজাদি? আমরা পিওকে ফেরাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান আমরা ভুলব না।“

    Suvendu Adhikari

    এদিন নিজের প্রসঙ্গে শুভেন্দু বলেন, নন্দীগ্রাম থেকে কমিউনিস্টদের সরিয়েছেন তিনি। জঙ্গলমহলে কিশানজিদের খাতা বন্ধ করেছেন। “আমি সেই লোক”, বলেন মুখ্যমন্ত্রী।

    রাখির দিন বিকেলে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে যাদবপুরে বন্দেমাতরম কর্মসূচির আহ্বান করা হয়েছিল। সেখানে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গাওয়া হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার পুনরায় শুরু হচ্ছে? সরকারকে হুঁশিয়ারি দিয়ে বড় ঘোষণা মমতার …
    Next Article
    মিলবে ১০০ শতাংশ স্বদেশি নেটওয়ার্ক! দেশজুড়ে বসছে BSNL-এর নতুন ১৮,৬৮৫ টি টাওয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment