Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইতিমধ্যেই জমা পড়েছে ৬০ হাজার আবেদন, কীভাবে নাম লেখাবেন ‘দিল্লি লক্ষ্মী যোজনা’য়?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আবেদন শুরু হয়ে গিয়েছে দিল্লি সরকারের ‘দিল্লি লক্ষ্মী প্রকল্প’ (Lakshmi Yojana) এর জন্য। প্রকল্পের জন্য অফিশিয়াল পোর্টালও চালু করেছে সরকার। ইতিমধ্যেই বহু মহিলা আবেদন করেছেন পোর্টালে। এই সরকারি প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    দিল্লি লক্ষ্মী যোজনায় (Lakshmi Yojana) আবেদন শুরু

    সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৫৯,১৪৪ টি অনলাইন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩১৫৮ টি আবেদন এখনও পর্যন্ত যাচাই করা হয়েছে। জানা যাচ্ছে, প্রত্যেক মাসে যে ২৫০০ টাকা করে দেওয়া হবে তার মধ্যে উপভোক্তার নামে খোলা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে জমা হবে ১৫০০ টাকা। আরর বাকি ১০০০ টাকা সরাসরি ট্রান্সফার করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

    How to apply for delhi lakshmi yojana

    আবেদনের শর্ত কী: এই প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে। পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম। আবেদনকারী, তাঁর স্বামী বা বাবা মা অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হতে হবে। পরিবারে ৩ এর বেশি সন্তান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য প্রয়োজন হবে বেশ কিছু নথি।

    আরও পড়ুন : পদ্মার ইলিশের সঙ্গে দিতে পারে টেক্কা, দ্রুত ইলিশ কমছে এপার বাংলার এই নদীতে

    কী কী নথি লাগবে: এই প্রকল্পে (Lakshmi Yojana) আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, বাসস্থানের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ডিবিটির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, স্বাক্ষর। অনলাইনে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য?

    আরও পড়ুন : নতুন পুরসভা থেকে জলপ্রকল্প, উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা অগ্নিমিত্রার

    এর জন্য প্রথমেই দিল্লি লক্ষ্মী প্রকল্পের অফিশিয়াল পোর্টালে যান। এরপর ‘অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। লগইন করার পর কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম, ঠিকানা সহ ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। পরিবারের সদস্যদের তথ্য দিয়ে ডিবিটির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। সব প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র যাচাই করে অনলাইনে জমা দিন। আবেদনপত্র জমা হলে মিলবে অ্যাকনলেজমেন্ট রসিদ।

    Click here to Read More
    Previous Article
    রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার
    Next Article
    কলকাতায় থাকবেন তসলিমা?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment