Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক বাসেই দিঘা টু দার্জিলিং, চালু নতুন প্রিমিয়াম এসি বাস পরিষেবা, জেনে নিন রুট

    13 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : দিঘা বা দার্জিলিং, বাঙালির ঘরের কাছে প্রিয় পর্যটন তালিকায় দুটো জনপ্রিয় নাম। কলকাতা থেকে দিঘা (Digha) বা কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন, বাস তো সবই রয়েছে। তবে এবার দিঘা থেকে সোজা উত্তরবঙ্গ যাওয়ার প্রিমিয়াম বাস পরিষেবা শুরুর সুখবর পাওয়া গেল। দিঘা থেকে শিলিগুড়ি যাওয়ার এই একমাত্র প্রিমিয়াম এসি বাস পরিষেবা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগকে আরও দৃঢ় করবে।

    কোন কোন জেলা দিয়ে যাবে দিঘার (Digha) বাস

    জানা যাচ্ছে, ‘ইউভান ট্রাভেলস’ বাস পরিষেবাটি যাত্রাপথে একাধিক জেলা পার করবে। রামনগর, এগরা, বেলদা, সালুয়া, খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোণা, গড়বেতা, বাঁকুড়া, বিষ্ণুপুর, বাইপাস, দুর্গাপুর, বোলপুর, মোরগ্রাম, মালদা, ফরাক্কা, রায়গঞ্জ এবং ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে যাবে বাসটি।

    New premium ac bus service started from digha to north bengal

    কী কী সুবিধা রয়েছে: বেশ কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে এই বাসটিতে। থাকছে ১ বা ২ সিটারের সুসজ্জিত এবং আরামদায়ক স্লিপার কোচ, প্রতিটি সিটের সঙ্গে যুক্ত ব্যক্তিগত মোবাইল চার্জিং এর ব্যবস্থা, বাসের ভেতরেই আধুনিক বায়ো টয়লেটের সুবিধা। পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : রান্নার এই ভুলেই স্বাদ-গন্ধ সব নষ্ট, ইলিশ রান্নার আসল টেকনিক জানেন?

    মুর্শিদাবাদ থেকে দিঘা যাওয়ার বাস: কিছুদিন আগেই মুর্শিদাবাদ থেকে দিঘা (Digha) পর্যন্ত একটি এসি স্লিপার বাস চালু করা হয়েছিল। কান্দি, কীর্ণাহার, বোলপুর, বর্ধমান হয়ে দিঘা পৌঁছায় বাসটি। ওই বাসটিতেও এসি, চার্জিং পয়েন্ট, স্ন্যাকস, জলের বোতল, কম্বল ও বালিশের সুবিধাও মিলছে এই বাসে।

    আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকায় উৎসব, আবির উড়িয়ে ব্যান্ড বাজিয়ে উদযাপন ধূপগুড়িতে

    রাজ্যের পরিবহন ব্যবস্থা আরও বিস্তৃত হচ্ছে। তারই অংশ হিসেবে চালু হল দিঘা থেকে উত্তরবঙ্গ যাওয়ার বাস। এতে পর্যটন ব্যবস্থায় যেমন জোয়ার আসবে, তেমনই বিভিন্ন জেলার মানুষরাও উপকৃত হবে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারি কর্মীদের আগস্ট মাসের বেতন নিয়ে বড় আপডেট! অর্থ দপ্তরের নয়া হিসেব দেখে নিন
    Next Article
    সরকারি কর্মীদের ফেরত দিতে হবে এই টাকা! বিরাট সিদ্ধান্ত রাজ্যের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment