Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনার বাড়ছে টাকা! এবার কত হবে? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। উপভোক্তার সংখ্যা বাড়তে থাকায় এই প্রকল্পে বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বছরে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। এবার সেই বরাদ্দ বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, এখনও যাঁরা এই প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের জন্য নতুন করে আবেদনের সুযোগও আসছে বলে জানানো হয়েছে।

    অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) বাড়ছে বরাদ্দ, বাড়বে উপভোক্তার সংখ্যাও

    কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুরুতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা রাখা হয়েছিল। কিন্তু উপভোক্তার সংখ্যা বাড়ায় সেই টাকা আর যথেষ্ট হবে না। তাই বছরে ৪৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রশাসনের হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই প্রকল্পের উপভোক্তা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষ আবেদনের যাচাই-বাছাই চলছে। অর্থাৎ, একই হারে টাকা দেওয়া হলেও এবার আরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। বর্তমানে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। প্রশাসনিক আধিকারিকদের তথ্য অনুযায়ী, ১৭ অগাস্ট থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে।

    ২০ অগাস্ট থেকে নতুন করে আবেদন

    অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই ইতিমধ্যেই শেষ হয়েছে। ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া আরও ১৪ লক্ষ আবেদনের যাচাই এখন চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্যের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

    যাঁরা এখনও যোগ্য হওয়া সত্ত্বেও উপভোক্তার তালিকায় জায়গা পাননি, তাঁদের জন্য ২০ অগাস্ট নতুন একটি পোর্টাল চালু হবে। সেখানে নতুন করে আবেদন করা যাবে। আবেদন পাওয়ার পর প্রশাসনের তরফে তা যাচাই করা হবে। যোগ্য আবেদনকারীদের এরপর উপভোক্তার তালিকায় যুক্ত করা হবে।

    Big updates for Annapurna Yojana applicants after July 10th

    আরও পড়ুনঃ বাংলার কৌশল মহোৎসবে চাকরির রেকর্ড, অফার লেটার পেলেন ১৭৭৬ জন

    একই সঙ্গে যাঁদের আর্থিক এস্বচ্ছলতা রয়েছে বা এই টাকার প্রয়োজন নেই, তাঁরা কীভাবে প্রকল্পের (Annapurna Yojana) সুবিধা পেয়েছেন, সেটিও খতিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন নেই এমন মহিলাদের সুবিধা ছেড়ে দিয়ে অন্য কোনও যোগ্য মহিলাকে সেই সুযোগ করে দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    আধারে মোবাইল নম্বর বদলাবেন? বাড়ি বসেই কীভাবে করবেন, জানুন
    Next Article
    তারাপীঠের পর খাস কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড! প্রাণ গেল ৯জনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment