Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধারে মোবাইল নম্বর বদলাবেন? বাড়ি বসেই কীভাবে করবেন, জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে আধার কার্ড (Aadhaar Card) জীবনের সঙ্গে ওতপ্রুত ভাবে জড়িয়ে গেছে। কারণ সরকারই হোক অথবা বেসরকারি সব কাজের সঙ্গে আধার কার্ড আজকাল দরকার হয়। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি কোনভাবে যদি মোবাইল নম্বর আধার কার্ডের বদলাতে চান তাহলে কিভাবে বদলাবেন বাড়িতে বসে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    আধারে মোবাইল নম্বর আপডেট করুন এখন বাড়ি বসেই (Aadhaar Card)

    এর আগে মোবাইল নম্বর বদলানোর জন্য আপনাকে আধার কেন্দ্র ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। তবে এবার সেই ঝুঁকি কমে গেল একেবারেই। কারণ আপনি বাড়িতে বসেই সহজেই মোবাইল নম্বর বদলাতে পারবেন। নতুন আধার অ্যাপের মাধ্যমে এই কাজ আগের থেকে অনেকটা বেশি সহজ হয়ে গিয়েছে। আসুন জেনে নিন কিভাবে এটি করবেন (Aadhaar Card)‌।

    Aadhaar Card update your mobile number now from the comfort of your home

    আরও পড়ুন: শিয়ালদহ-বনগাঁ রুটে নতুন AC লোকাল! ২০ অগস্ট থেকে পরিষেবা, জেনে নিন সময়

    কীভাবে আধার লিঙ্ক এ মোবাইল নম্বর বদল করবেন জানুন:

    আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর আপনি আধারের নতুন অ্যাপ থেকে বদলাতে পারবেন। এর জন্য সবার আগে আধারের নতুন অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। এরপর এই অ্যাপে লগইন করুন ও আধার নম্বর দিন। এবার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাপটিতে লগইন করতে পারবেন।

    এটি করার পর অ্যাপটিতে অনেকগুলো অপশন দেখা যাবে, কিন্তু আপনাকে সার্ভিসেস (Services) অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে এখানে মোবাইল নম্বর আপডেট অপশনটিতে ক্লিক করুন। এবার Continue to Update Mobile Number-এ ক্লিক করুন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিন, যেটা আধারের সঙ্গে লিঙ্ক করতে চান।

    মোবাই নম্বরটি দিলেই সেই নম্বরে ওটিপি আসবে, যেটা আপনাকে অ্যাপে দিতে হবে। এবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। এরপর আপনাকে ৭৫ টাকা অনলাইনে ফি দিতে হবে। এরপর ১৫ দিনের মধ্যে আপনার নতুন মোবাইল নম্বরটি আধারে আপডেট হয়ে যাবে (Aadhaar Card)।

    Click here to Read More
    Previous Article
    বাংলার কৌশল মহোৎসবে চাকরির রেকর্ড, অফার লেটার পেলেন ১৭৭৬ জন
    Next Article
    অন্নপূর্ণা যোজনার বাড়ছে টাকা! এবার কত হবে? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment