Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আকাশের মুখ ভার! বেলা গড়ালেই বৃষ্টি নামবে বঙ্গে? জেনে নিন আবহাওয়ার আগাম খবর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: লাগাতার বৃষ্টি হওয়ার পর অবশেষে দুর্যোগের কাটিয়ে উঠল দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। কারণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ সরে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি দাপট কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কয়েক দিন ধরে ভারী বৃষ্টি না হলেও একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রভাব না থাকলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    বুধবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকলেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী ২৪ ঘন্টায় তিলোত্তমার বুকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শহরে বেশ কিছু অংশে এক পশলা বৃষ্টি নামতে পারে। তবে কলকাতায় এরমধ্যে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)।

    South Bengal Weather rain will set in across as the day progresses

    আরও পড়ুন: গরম ভাতের পাতে কচুর কষা দম! সহজ রেসিপিতে বানিয়ে নিন মুখরোচক এই পদ

    একই সঙ্গে এই বৃষ্টিপাত কমার ফলে, দক্ষিণবঙ্গ জুড়ে আদ্রতা জনিত অস্বস্তি ফের দেখা দিয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জায়গায় ফের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শুধুমাত্র যে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে তা নয়। বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যোৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গে ( South Bengal Weather)  বৃষ্টিপাত কম হলেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরের অধিকাংশ জেলা ভিজতে পারে। বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ২৬ হাজারের চাকরি নিয়ে ফের আইনি জট! সুপ্রিম কোর্টে SSC, চাওয়া হল বাড়তি সময়
    Next Article
    বজবজে ভাড়া ঘর থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝু.লন্ত দে.হ উদ্ধার, বাড়ছে র.হস্য

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment