Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রক্ষাকবচ খারিজ! অভিষেকের বাড়িতে হানা দিয়ে আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতার করল CID

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ শালবনির জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy)। বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আবেদনের পাশাপাশি রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। কিছু সময়ের মধ্যেই অভিষেকের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করল সিআইডি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় আজ কালীঘাট থেকে গ্রেফতার হয়েছেন।“

    অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতার সুমিত | (Sumit Roy)

    এদিন সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশবাহিনী নিয়ে তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়িতে পৌঁছয় সিআইডি। প্রথমে সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাদানুবাদের পর গেট খুলে ভিতরে প্রবেশ করেন সিআইডি আধিকারিকরা।

    আরও পড়ুনঃ ‘গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে…’! DA-বৈঠক বাতিল হতেই চরম হুঁশিয়ারি কর্মীদের

    এদিন অভিষেকের বাড়ির গেট খুলতেই সুমিতকে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলে পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অভিষেকের আপ্তসহায়ককে মেদিনীপুর আদালতে হাজির করানো হবে। তাঁদের তরফে সুমিতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।

    শালবনির জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলা উঠলে সুমিতের রক্ষাকবচ খারিজ করে দেওয়া হয়।

    Sumit Roy

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহানা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, সুমিতকে সুযোগ দেওয়া হলেও তিনি তদন্তে সঠিকভাবে সাহায্য করেননি। এরপর তাঁর রক্ষাকবচ বাতিল করে দেয় আদালত। ফলে তাঁকে গ্রেফতার করার ক্ষেত্রে আর কোনও আইনগত বাধা ছিল না।

    সুপ্রিম কোর্ট রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিষেকের বাড়িতে হাজির হয় সিআইডি। তৃণমূল সাংসদ বর্তমানে চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন। তাঁর কালীঘাটের বাড়ি থেকে আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

    Click here to Read More
    Previous Article
    অবশেষে ধুপগুড়িতে পঞ্চায়েতের বোর্ড গঠন, প্রধান হলেন বিজেপির একমাত্র পঞ্চায়েত সদস্য পপি রায়
    Next Article
    অধ্যাপকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত! বিধানসভায় নয়া বিল, শাসক-বিরোধীর তুমুল সংঘাত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment