Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিউটাউনে আদানিদের হাসপাতালে দুঃস্থদের জন্য ৫০% বেড! সংখ্যাটা কত? জানালেন মুখ্যমন্ত্রী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ভোলবদলে তৎপর বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়েছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ (Adani Group)। নিউটাউনে তৈরি করবে অত্যাধুনিক হাসপাতাল। সেই হাসপাতালে দুঃস্থদের জন্য কতগুলি বেড সংরক্ষিত থাকবে তা আজ জানালেন তিনি।

    মুখ্যমন্ত্রীর ঘোষণায় দূর হল দুঃস্থদের চিন্তা | (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার আচমকা স্বাস্থ্যভবনে সারপ্রাইভ ভিজিট করেন মুখ্যমন্ত্রী। নতুন তৈরি কন্ট্রোল রুম ঘুরে দেখার পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর মধ্যে নিউটাউনে তৈরি হতে চলা আদানিদের হাসপাতাল সংক্রান্ত ঘোষণাও ছিল।

    আরও পড়ুনঃ ‘মাননীয়ার তার কেটে গিয়েছে’! মমতাকে বেনজির আক্রমণ দিলীপের

    শুভেন্দু বলেন, নিউটাউনে তৈরি হতে চলা আদানিদের অত্যাধুনিক হাসপাতালের ৫০% বেড দুঃস্থদের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ ২ হাজার বেডের এই হাসপাতালের ১ হাজার বেড দুঃস্থদের জন্য থাকবে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে।

    এদিন অন্যান্য শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা বাংলায় আসুন। শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করুন। এখানে বিনিয়োগ প্রয়োজন”।

    এছাড়া এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি জমিতে নির্মিত বেসরকারি হাসপাতালগুলির কর্তব্যের মধ্যে পড়ে দুঃস্থদের ১৫% বেড দেওয়া। এটা তাঁরা করতে বাধ্য। তবে বিগত সরকারের ঢিলেমির কারণে এমনটা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

    শুভেন্দু বলেন, “গত দেড় দশকে কোনও বেসরকারি হাসপাতালই করেনি সরকার। তার আগে বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবাবুর জমানা অবধি সরকার জমি দিয়েছে। কেনা জায়গায় কিন্তু কোনও চুক্তি নেই”।

    এরপর বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সরকার ১ টাকায় জায়গা দিয়েছিল। সেই চুক্তিপত্রে স্পষ্ট লেখা ছিল, দুঃস্থ মানুষকে বিনামূল্যে ১৫% বেড দেওয়া হবে।

    Suvendu Adhikari

    শুভেন্দু বলেন, “এটা মানা হত না। আমি, স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলিতে বসে ১০% রাজি করিয়েছি। যারা জমি কিনে হাসপাতাল বানিয়েছেন, তাঁদের কাছে মানবিক কারণে দাবি করা যেতে পারে তবে অধিকার নয়। কিন্তু যারা সরকারি জমিতে প্রাইভেট হাসপাতাল বানিয়েছেন, তাঁরা করতে বাধ্য”।

    তৃণমূল সরকারের আমলে বহুবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা। ক্ষমতায় আসার পর থেকেই তা ঢেলে সাজাতে উদ্যোগী বিজেপি সরকার। আজ সেই স্বাস্থ্যক্ষেত্রেই একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    নগদ নয়, এবার ডিজিটাল পথে তারাপীঠ! দানের টাকা ২৪ ঘণ্টার মধ্যে জমা হবে ব্যাঙ্কে
    Next Article
    ফের উত্তেজনা হরমুজে! মাঝরাতে ইরানে হামলা চালালো আমেরিকা !

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment