Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দলের টাকায় কেনা বিমান, ব্যবহার করতে দেওয়া হত ভাড়া ! তৃণমূলের লেনদেন নিয়ে ‘ধাঁধায়’ ইডি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : প্রথমবারের মতো কোনও রাজনৈতিক দলের তহবিলের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তদন্ত করতে গিয়ে ধাঁধায় পড়েছে ইডি। তদন্তে উঠে এসেছে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় তহবিল থেকে অর্থ স্থানান্তরের মাধ্যমে একটি বিলাসবহুল প্রাইভেট জেট এবং একটি ভিআইপি হেলিকপ্টার কেনা হয়েছিল। সেই জেট পরে আবার দলকেই ভাড়া দেওয়া হয়েছিল -এমনই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লেনদেন নিয়ে ধাঁধায় ইডি

    তদন্তে উঠে এসেছে, তৃণমূলের ব্যাঙ্ক একাউন্ট থেকে আর্থিক লেনদেন হয়েছিল কলকাতাভিত্তিক কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এই সংস্থাটি ২০২১ সালের সেপ্টেম্বরেই প্রতিষ্ঠিত হয়। সেই বছরই বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ওই সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালায় ইডি।

    উল্লেখ্য, ইডির দাবি, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কেয়ারওয়েল অ্যাভিয়েশন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে প্রায় ১৬০ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। এর মধ্যে সংস্থাটি আবার একটি সদ্য গঠিত অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রায় ৮২.৯৬ কোটি টাকা স্থানান্তর করে। তদন্তে উঠে এসেছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে পাওয়া অর্থ ব্যবহার করেই প্রায় ১১২ কোটি টাকা ব্যয়ে কেনা হয় একটি Embraer Legacy 600 বিজনেস জেট এবং একটি Agusta 109 SP হেলিকপ্টার।

    Embraer Legacy 600 ব্রাজিলের Embraer সংস্থার তৈরি একটি মাঝারি আকারের বিলাসবহুল বিজনেস জেট। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এর কেবিনে রয়েছে উন্নতমানের সুযোগ-সুবিধা, এমনকি আসনকে বিছানাতেও রূপান্তর করা যায়। অন্যদিকে Agusta 109 SP হল ইতালির Leonardo সংস্থার নির্মিত উচ্চগতির টুইন-ইঞ্জিন ভিআইপি হেলিকপ্টার। উল্লেখ্য, Leonardo-র আগের নাম ছিল AgustaWestland। তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে কেম্যান দ্বীপপুঞ্জে নিবন্ধিত একটি সংস্থার কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল AgustaWestland হেলিকপ্টারটি কেনার জন্য।

    ED 'puzzled' over Trinamool Congress's transactions case

    আরও পড়ুন : ‘মাননীয়ার তার কেটে গিয়েছে’! মমতাকে বেনজির আক্রমণ দিলীপের

    তবে গোটা তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি অন্য জায়গায়। যে অর্থে এই বিমান ও হেলিকপ্টার কেনা হয়েছিল, সেই অর্থের উৎস ছিল তৃণমূল কংগ্রেসের তহবিল। ইডির বিবৃতিতে বলা হয়েছে, “এই এমব্রেয়ার ৬০০ বিমান এবং অগাস্টা হেলিকপ্টারটি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কাছেই ভাড়ায় দেওয়া হয়, যদিও সেগুলি কেনা হয়েছিল দলের তহবিলের অর্থে। এরপর বিমান ব্যবহারের অজুহাতে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়।” এই অভিযোগগুলির সত্যতা যাচাই করতে আর্থিক নথি, ব্যাঙ্ক লেনদেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখছে ইডি। তদন্ত এখনও চলছে।

    Click here to Read More
    Previous Article
    জল চুরি রুখতে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের
    Next Article
    নগদ নয়, এবার ডিজিটাল পথে তারাপীঠ! দানের টাকা ২৪ ঘণ্টার মধ্যে জমা হবে ব্যাঙ্কে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment