Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? এইভাবে করুন সমস্যার সমাধান

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর বঙ্গে এসেছে বিজেপি সরকার। এই সরকার আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্প করছে জনসাধারণের জন্য। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে অন্যতম জনপ্রিয় ও স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhander) নিয়ে রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তবে আজকের প্রতিবেদনে রইল, আপনার যদি চলতি মাসের টাকা না ঢুকে থাকে তাহলে আপনার কি করা উচিত সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    অন্নপূর্ণার টাকা ঢোকেনি? জানুন সমাধান (Annapurna Bhander)

    চলতি মাসের কিস্তির (Annapurna Bhandar) টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। এই টাকা না ঢুকলে আপনাদের ঠিক কি করনীয় অথবা কেন অনেকের টাকা আটকে রয়েছে আর এর প্রকৃত সমাধান কি সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন।

    Annapurna Bhander not received find out the solution

    আরও পড়ুন: ফের বদল গ্যাসের দামে! পুজোর আগে কত হল ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম?

    কেন অন্নপূর্ণা যোজনা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না?

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা এবং সরকারি তথ্য অনুযায়ী বেশকিছু নির্দিষ্ট কারণে বহু উপভোক্তাই এই টাকা পাচ্ছেন না। তার ওপর তথ্য যাচাই করে দেখা গিয়েছে যে, নিম্নলিখিত উপভোক্তা মধ্যে প্রায় ১০ লক্ষ উপভোক্তা নিম্নলিখিত এই কারণগুলোর জন্য টাকা পাননি।

    নিম্নলিখিত কারণগুলি হল- ১)ডিবিটি লিঙ্ক না থাকা, ২) তথ্যের মধ্যে অসংখ্য অমিল থাকা,৩) সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স দিলে এই প্রকল্পের টাকা পাওয়া যায় না। ৪) জমি ও বাড়ির আয়তন যদি কর্পোরেশন বা বড় পৌরসভা এলাকার মধ্যে হয় এবং তার আয়তন ৫০ ডেসিমেলের বেশি জমি বা তিনটি বেশি পাকা ঘর থাকে তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

    এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ধীরে ধীরে সকল উপযুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা ধাপে ধাপে ঢুকে যাবে। তবে আপনি যদি সমস্ত সত্য পূরণ করেন তাহলেই আপনার অপেক্ষার অবসান ঘটবে। আর আপনি যদি উপযুক্ত উপভোক্তা হয়েও এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনি এর জন্য ক্লেম করতে পারেন। তার জন্য আপনাকে সরাসরি বিডিও অফিসে গিয়ে অথবা এসডিও অফিসে চলে গিয়ে পুনরায় যাচাই করনের জন্য আবেদন করতে পারেন (Annapurna Bhander)।

     

    Click here to Read More
    Previous Article
    ৪৫তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভি ঘুগের শপথগ্রহণে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
    Next Article
    বিয়ের পর আধারে নাম বদলাবেন কীভাবে? লাগবে কোন কোন ডকুমেন্ট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment