Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুখ্যমন্ত্রীর ‘ডবল’ সুবিধা, মাসে ৪৫০০ টাকা পেতে কী করতে হবে ?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্য পালাবদলের পর ভাতার টাকার পরিমাণ বাড়িয়েছে নতুন সরকার। এতদিন প্রত্যেক উপভোক্তাই একটিমাত্র প্রকল্পের আর্থিক সুবিধা পেতেন। তবে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি বিশেষ ঘোষণা করেছেন। মাসে ১,৫০০ টাকার সাথে আরও ৩,০০০ টাকা পাওয়ার সুযোগ তৈরি হল মহিলাদের জন্য। তবে এই অতিরিক্ত অর্থ পেতে হলে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে। যোগ্য হলে প্রতি মাসে মোট ৪,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার রাস্তা খুলে যাচ্ছে।

    কারা ৪৫০০ টাকার সুবিধা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

    এদিন নবান্ন থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্ধিত ভাতা চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিধবা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য এতদিন যে মাসিক ১,০০০ টাকা করে দেওয়া হত, সেই অঙ্ক বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যে প্রায় ১ লক্ষ ২৪ হাজার বিশেষভাবে সক্ষম মহিলা রয়েছেন, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁদের জন্যই এই অতিরিক্ত সুবিধার কথা বলা হয়েছে।

    ২৫ থেকে ৬০ বছর বয়সী দিব্যাঙ্গ মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়ার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “আরেকটা সুখবর আমি দেব দিব্যাঙ্গজনদের জন্য। আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। দিব্যাঙ্গজন বোন বা দিদি, যাঁরা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে পড়েন, তাঁরা দেড় হাজার টাকা ভাতাও পাবেন, সঙ্গে অন্নপূর্ণার তিন হাজার টাকাও পাবেন। অর্থাৎ মাসে তাঁরা সাড়ে চার হাজার টাকা করে পাবেন।”

    ভাতা বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যের অর্থনীতি এখনও চাপের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তাঁর কথায়, “আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আমরা আজ কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম।এই জায়গা থেকে বেরিয়ে আসতে আরও এক বছর সময় লাগবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় সরকারের টাকা আসছে।”

    Suvendu Adhikari announce the benefit of 4,500 for these womens

    আরও পড়ুন : এক ছাদের তলায় সব প্রকল্পের সুবিধা! ফের বসছে জনকল্যাণ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    উল্লেখ্য, নতুন ব্যবস্থায় বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য সুবিধার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। যোগ্য ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা নিয়ম মেনে অন্নপূর্ণা যোজনায় যুক্ত হলে ১,৫০০ টাকার ভাতার পাশাপাশি ৩,০০০ টাকা পাওয়ার সুযোগ পাবেন। ফলে তাঁদের মাসিক আর্থিক সহায়তা ৪,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ফের বাড়ল ৫০০ টাকা! বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নতুন করে আবেদন কবে থেকে জানাল রাজ্য
    Next Article
    ‘কোজাগরী লক্ষ্মীপুজোর আগে বিসর্জনের নির্দেশ...’ মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment