Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-খড়গপুর শাখায় রেল পরিষেবায় কাটছাঁট, রক্ষণাবেক্ষণে বাতিল বহু ট্রেন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। পূজোর মরশুমের মুখে হাওড়া খড়গপুর শাখা ট্রেন যাত্রীদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে চলেছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। বালিচকে নির্মীয়মান রোড ওভারব্রিজের স্টিলের গার্ডার বসানোর কাজের জন্য আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর একাধিক দূরপাল্লা এক্সপ্রেস ও ই এম ইউ লোকাল ট্রেন বাতিল করেছে।

    হাওড়া-খড়গপুর শাখায় বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

    এর ফলে, ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে বালিচক এলাকায় লেভেল ক্রসিং গেট নম্বর ৫২ এর ওপরের রোড ওভারব্রিজ তৈরির কাজ চলছে। সেই প্রকল্পে গুরুত্বপূর্ণ পর্যায় স্টিলের গার্ডার বসানো হবে। যার ফলে কাজের সময় রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে দুদিনের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways several trains cancelled on the Howrah-Kharagpur section

    আরও পড়ুন: ফের বদল সোনার দামে, ২২ ও ২৪ ক্যারেটের আজকের রেট কত?

    এছাড়াও, আগামী ১৯ সেপ্টেম্বর বাতিল থাকবে 12837 ও 12838 হাওড়া-পুরি-হাওড়া এক্সপ্রেস, 18005 ও 18006 হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস, 18615 ও 18616 হাওড়া-হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, 18011 ও 18012 হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস এবং 18013 ও 18014 হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। ওই দিন 22890 পুরি-দিঘা এক্সপ্রেস এবং 38725 হাওড়া-খড়গপুর ইএমইউ লোকালও চলবে না।

    ২০ সেপ্টেম্বর 22889 দিঘা-পুরি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই দিন বন্ধ থাকবে 38801 ও 38803 হাওড়া-মেদিনীপুর, 38702 ও 38704 খড়গপুর-হাওড়া, 38705 হাওড়া-খড়গপুর, 38706 খড়গপুর-হাওড়া এবং 38802 মেদিনীপুর-হাওড়া ইএমইউ লোকালের পরিষেবা।

    পরিবর্তন এসেছে দূরপাল্লার তিনটি ট্রেনের পথেও। 18 সেপ্টেম্বর যাত্রা শুরু করা 22502 নিউ তিনসুকিয়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস রামপুরহাট, সাঁইথিয়া, আন্ডাল, আসানসোল, বার্নপুর, আদ্রা, মেদিনীপুর ও হিজলি হয়ে চলবে। ১৯ সেপ্টেম্বরের 15643 পুরি-কামাখ্যা এক্সপ্রেস হিজলি, মেদিনীপুর, আদ্রা ও আসানসোল হয়ে হাওড়ার দিকে যাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘উনি আর কোথায় কোথায় হারতে চান…’! নন্দীগ্রামে মমতা দাঁড়ানোর জল্পনার মাঝেই বিস্ফোরক দিলীপ
    Next Article
    সামনেই ব্রিকস ও পুতিন সফর! উদ্বোধনের পর ভারতের এই বিমানবন্দরে নামল প্রথম বিদেশি সামরিক বিমান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment