Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বদল সিলিন্ডার বুকিংয়ের নিয়মে, নতুন করে কত হল ব্যবধান?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে এবার বড় আপডেট। রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতদিন গ্রামীণ এলাকায় একটি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বুক করার পর পরবর্তী সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ৪৫ দিনের ব্যবধান রাখা হয়েছিল। এবার বদল হল সেই নিয়ম। শহর এবং গ্রাম দুই ক্ষেত্রেই এবার থেকে ২৫ দিন অন্তর বুক করা যাবে নতুন সিলিন্ডার।

    এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বুকিংয়ের নিয়মে বদল

    কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানান, কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সে সময়েই গ্রামীণ এলাকায় ৪৫ দিনের ব্যবধান নির্ধারণ করা হয়েছিল। এখন অবশ্য গ্যাস পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই এখন বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    LPG Cylinder booking time changed again

    কত হল ব্যবধান: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম বা শহরের ক্ষেত্রে আর আলাদা করে কোনও বিধিনিষেধ থাকছে না। সমস্ত এলপিজি (LPG Cylinder) গ্রাহকই ২৫ দিন অন্তর বুক করতে পারবেন সিলিন্ডার। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে অবিলম্বে এই পরিবর্তন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : বুক না করলেও ট্রেনে মিলবে লোয়ার বার্থ, কারা পাবেন অগ্রাধিকার? রেলের নিয়ম জানুন

    কমেছে গ্যাসের বিক্রি: উল্লেখ্য, দেশজুড়ে রান্নার গ্যাসের বিক্রির পরিমাণও কিছুটা কমেছে। অগাস্টে এলপিজি বিক্রি কমে দাঁড়িয়েছে ২৪.২ লক্ষ টনে। জুলাইতেও বিক্রি কমেছিল ১৭.৪ শতাংশ। মনে করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরেই বেশ কিছু গ্রাহক এলপিজি ছেড়ে পিএনজির দিকে ঝুঁকেছেন।

    আরও পড়ুন : ইতিহাসে প্রথমবার, হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে বেনজির পরিস্থিতি! কিন্তু কেন?

    বাণিজ্যিক এলপিজির দামও বেড়েছে সম্প্রতি। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৯ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ২৭৪৭ টাকা ৫০ পয়সা।

    Click here to Read More
    Previous Article
    প্রধানমন্ত্রীর আবেদনেই বাজিমাত? ভারতে লাফিয়ে কমল সোনার চাহিদা, সামনে এল পরিসংখ্যান
    Next Article
    "বিবেকানন্দ বলে গেছে, মা কালী পাঠা খাবে..." শমীক ভট্টাচার্য

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment