Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্গাপুজোয় নয়া চমক! ১০ হাজার প্রবীণকে ‘পুজো ট্যুর’ করাবে আদানিরা

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার দুর্গাপুজো এবার আরও বড় পরিসরে তুলে ধরার উদ্যোগ নিয়েছে আদানি গ্রুপ (Adani Group)। বাংলার পুজোর শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে দেশ-বিদেশের অতিথিদের নিয়ে বিশেষ ‘দুর্গাপুজো প্রিভিউ টুর’-এর পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। এই কর্মসূচিতে শুধু বিশিষ্ট অতিথিরাই নন, বিশেষভাবে জায়গা করে দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদেরও।

    প্রবীণ নাগরিকদের মন্ডপে ঘোরাবেন আদানি গ্রুপ(Adani Group)

    জানা যাচ্ছে, পুজোর মরসুমে তিন রাত ধরে শহরের নির্বাচিত কয়েকটি মণ্ডপ ঘুরে দেখবেন আমন্ত্রিতরা। আপাতত আটটি পুজোকে এই তালিকায় রাখার পরিকল্পনা করা হয়েছে। কর্মসূচির আওতায় ১০ হাজারের বেশি প্রবীণ নাগরিককে কলকাতার পুজো দেখানোর পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছে আদানি গোষ্ঠী।

    উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ পুজো পরিক্রমা। এদিকে, মহালয়ার দিন ইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পুজোর সূচনা হওয়ার কথা। সেই দিনকেই সামনে রেখে আদানি গোষ্ঠীর এই বিশেষ পরিক্রমা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। আটটি পুজো বাছাইয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি রাখা হচ্ছে। মণ্ডপের সৌন্দর্য বা বড় বাজেটই একমাত্র বিবেচ্য হবে না। শিল্পের ব্যবহার, পরিকল্পনার বাস্তব রূপায়ণ এবং গোটা আয়োজন পরিচালনার দক্ষতার মতো বিষয়ও খতিয়ে দেখা হবে।

    ‘আদানি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে অর্থসাহায্য দেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিক্রমায় অংশ নেওয়া অতিথিদের তালিকাতেও থাকছে বৈচিত্র্য। সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে শুরু করে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট কর্তাব্যক্তি এবং পুজো উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হবে। সব মিলিয়ে প্রায় ৫০ জন বিশিষ্ট অতিথিকে নিয়ে এই বিশেষ সফরের পরিকল্পনা করা হয়েছে।

    Adani Group to organize Durga Puja tours for 10,000 senior citizens.

    আরও পড়ুন : ভূতনির জন্য আরও ৫ কোটি টাকার আর্থিক বরাদ্দ! ফের মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

    বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক মঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরতেই এই পরিকল্পনা। আগামী দিনে আরও বেশি পুজো এবং আরও বড় পরিসরে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে আদানি গোষ্ঠীর।

    Click here to Read More
    Previous Article
    উপাচার্য গোপাল সেন খুনের তদন্তে কমিশন! বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    Next Article
    ‘শারদোৎসব’ নয়, লিখতে হবে ‘দুর্গাপূজা’! পুজোর স্টল নিয়ে কমিটিগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment