Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্গাপুজোর আগেই জামিন পাচ্ছেন সুজিত বসু? হাইকোর্টে শ্রীভূমির প্রসঙ্গ তুলে বড় দাবি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার দুর্গাপুজোয় অন্যতম জনপ্রিয় নাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোকে ঘিরে নতুন করে চর্চায় উঠে এল পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি সুজিত বসুর (Sujit Bose) নাম। তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানিতেই আদালতের সামনে চলে এল আসন্ন দুর্গোৎসবের প্রসঙ্গ। তাহলে কি পুজোর আগেই আইনি স্বস্তি পেতে পারেন তিনি? প্রশ্ন এখন সেটাই।

    পুজোর আগেই জামিন পাবেন সুজিত বসু (Sujit Bose) ?

    বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সোমবার কলকাতা হাইকোর্টে সুজিত বসুর গ্রেফতারির বৈধতা নিয়ে শুনানি হয়। দ্রুত শুনানির আর্জি জানাতে গিয়ে সুজিতের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রসঙ্গ সামনে আনেন। আদালতে শুরুতের আইনজীবী জানান, পুজোর সঙ্গে সুজিত বসুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগ রয়েছে এবং উৎসব পরিচালনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

    পুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে সুজিত বসুর ভূমিকা থাকায় তাঁর বর্তমান জেলবন্দি অবস্থা আলোচনায় এসেছে। উল্লেখ্য, পুর নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেছেন সুজিত বসু। তাঁর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় সরাসরি গ্রেফতারির বৈধতা নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য, “সুজিত বসুকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে।”

    এদিন শুনানিতে সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন,”ইডি এখন দাবি করছে ৩০৪ জনকে বেআইনিভাবে সুপারিশ করেছেন সুজিত বসু। ইডির সঙ্গে সংযুক্ত কোনও অফেন্স নেই। ১১. ৫. ২৩ ইসিআর দায়ের করার তিন বছর পর গ্রেফতার। কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে। যে কোনও কেসে এরা তদন্তের শেষ পর্যায়ে পৌঁছতে পারে না। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু গোপাল রায়। আমি ভাইস চেয়ারম্যান। সুতরাং পদের অপব্যবহার করে বেআইনিভাবে নিয়োগ আমি করতে পারব না। কোভিড পিরিয়ডে কীভাবে টাকা তোলা হবে? ২০০৫-০৬ সাল থেকে রেস্টুরেন্ট চলছে।”

    রাজনৈতিক পরিস্থিতির বদলের পরেই গ্রেফতারি কেন, সেই প্রশ্নও শুনানিতে উঠে আসে। এদিকে আদালতে শ্রীভূমির পুজোর প্রসঙ্গ ওঠায় বিষয়টি নিয়ে আলাদা মাত্রা যোগ হয়েছে। সুজিত বসু বর্তমানে জেলে থাকায় আসন্ন উৎসবে শ্রীভূমির আয়োজন কীভাবে এগোবে, তা নিয়ে আগ্রহ রয়েছে। বিশেষ করে পুজোর আগেই তাঁর জামিন হয় কি না, সেই সম্ভাবনা ঘিরে জল্পনা শুরু হয়েছে।

    Is Sujit Bose getting bail before the Puja?

    আরও পড়ুন : মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! কারা টাকা পাবেন? আবেদনের যোগ্যতা জানুন

    এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১৪ সেপ্টেম্বর। ফলে দুর্গাপুজোর আগে সুজিত বসু জেল থেকে বেরোতে পারবেন কি না, আর শ্রীভূমির পুজোর প্রস্তুতিতে তাঁর প্রত্যক্ষ ভূমিকা থাকবে কি না, এই প্রশ্নের উত্তরই আদালতের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে।

    Click here to Read More
    Previous Article
    লুটের টাকা ফেরত নেবে সরকার! জিটিএ দুর্নীতিতে বড় পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
    Next Article
    শ্রীরামপুরে মমতার মেগা কর্মসূচি নিয়ে টানাপড়েন! কী বলবে হাইকোর্ট? তাকিয়ে কালীঘাট তৃণমূল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment