Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামী ২ ঘণ্টায় তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের ৪ জেলায়, বর্ষা বিদায়ে অনেক দেরি, বলছে হাওয়া অফিস

    4 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টি চলছেই। কোথাও ভারী, কোথাও হালকা। মঙ্গলেও ঝেঁপে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, আজ বুধবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আজও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এসব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটারও বেগে দমকা হাওয়া বইতে পারে।

    south bengal weather(260)

    আরও পড়ুন: কোন কাজ করলেই বন্ধ হবে অন্নপূর্ণা সহ সব সরকারি ভাতা? আগেভাগেই সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

    আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বর্ষা বিদায়ের কোনও চান্স নেই।

    South Bengal Weather red alert in three districts and kolkata threat

    আরও পড়ুন: বাতিল হয়ে গেল বকেয়া DA নিয়ে বৈঠক, ‘কাড়ি-কাড়ি টাকা গচ্ছা’, ক্ষুব্ধ মলয় মুখোপাধ্যায়

    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

    সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আজ অধিক বর্ষণের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে। এই সমস্ত জেলায় ঝড়বৃষ্টির ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায়। আগামীকালও একইরকম থাকবে পরিস্থিতি। এরপর শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।

     

    Click here to Read More
    Previous Article
    AI নিয়ে হার হিম করা তথ্য প্রকাশ্যে,চার বছরের মধ্যেই শেষ মানবসভ্যতা? || AI AITreat
    Next Article
    ট্রেনের পর বাসেরও লাইভ ট্র্যাকিং, কলকাতায় প্রথম বার, কবে চালু হচ্ছে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment