Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    ফাইনালের আগে মৃত্যু দিদি-জামাইবাবুর, যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বজয়, দেশবাসীর মন জিতলেন ঈশান কিষাণ

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত রবিবার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এদিকে, ওই ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন দলের তারকা ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। যদিও, অত্যন্ত শোকের আবহে ওই ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফাইনালের মাত্র ২ দিন আগে গত শুক্রবার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঈশানের খুড়তুতো দিদি এবং জামাইবাবুর মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনার পরেও ঈশান দেশের প্রতি তাঁর কর্তব্যকে প্রাধান্য দিয়ে শোকে মুহ্যমান হয়েও ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ট্রফি জিতে তা প্রয়াত দিদি-জামাইবাবুকে উৎসর্গ করলেন। নিজের কর্তব্যে অবিচল ছিলেন ঈশান (Ishan Kishan): এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ঈশানের পরিবারেও গভীর শোক নেমে আসে। ঈশানের বাবা প্রণব পান্ডে শোক প্রকাশ করে বলেন, ‘একটি বিপর্যয় ঘটেছে। আমরা খুব কষ্টে আছি। ইশান আমাদের কাছে আসতে চেয়েছিল, কিন্তু বিশ্বকাপ ফাইনালের দায়িত্বের কারণে সে ফিরে আসতে পারেনি। সে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।’ এদিকে,বাএই মর্মান্তিক ঘটনার কারণে, ঈশানের বাবা ফাইনাল ম্যাচে আহমেদাবাদে উপস্থিত হতে পারেননি। অনুশীলনের সময়ে বিষণ্ণ মুখ দেখা গিয়েছিল: রিপোর্ট অনুযায়ী, ফাইনালের আগে অনুশীলনের সময় ঈশানের চেহারায় বিষন্নতা ফুটে উঠেছিল। তিনি অত্যন্ত কম সময় ব্যাট করেন এবং তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়রাও এই কঠিন সময়ে ঈশানকে সমর্থন করেছেন এবং অনুশীলনের সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। আরও পড়ুন: হয়েছে ড্রোন হামলা! মধ্যপ্রাচ্য থেকে সরে নিরাপদ ভারতে ডেটা সেন্টার স্থানান্তর Microsoft-Amazon-এর আকাশে ব্যাট তুলে শ্রদ্ধা নিবেদন: এই বিরাট মানসিক চাপ এবং শোক সত্ত্বেও, যখন ঈশান ৩ নম্বরে ব্যাট করতে নামেন, তখন তিনি ক্রিকেটের ময়দানে নিজের দাপট প্রদর্শন করেন এবং মাত্র ২৫ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর, ঈশান ব্যাট আকাশে তুলে না ফেরার দেশে পাড়ি দেওয়া তাঁর প্রিয়জনদের শ্রদ্ধাঞ্জলি জানান। আরও পড়ুন: T20 বিশ্বকাপ জিতে টাকার বৃষ্টি টিম ইন্ডিয়ায়! চমকে দেবে প্রাইজ মানির অঙ্ক ঈশান দুর্দান্ত ফিল্ডিংও করেন: জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি, ঈশান দুর্দান্ত ফিল্ডিংও করেন। রাচিন রবীন্দ্র এবং টিম সেইফার্টের ২ টি অবিশ্বাস্য ক্যাচ নেন তিনি। এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটারদের মধ্যেও ঈশান কিষাণ অন্যতম। তিনি ৯ টি ইনিংসে ৩১৭ রান করেন এবং এই টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হয়েছেন।

    0 3 0

    মধ্যপ্রাচ্যে বাড়ছে সঙ্কট! ভারতের চিন্তা কমিয়ে রাশিয়া থেকে আসছে বিপুল তেল

    বাংলাহান্ট ডেস্ক: ইরান-ইজরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে ভারতেও। এই আবহেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রুশ তেল (Russian Oil Import) কেনা নিয়ে একটি বিবৃতি জারি করে। আমেরিকার তরফে বলা হয়, ৩০ দিনের জন্য ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অনুমতি দেওয়া হচ্ছে। তারপরেই রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির প্রস্তুতি শুরু করেছে ভারত। যদিও ভারতের তরফ থেকেই আগেই বলা হয়েছে যে, জাতীয় স্বার্থে কোন দেশ থেকে কতটা তেল কেনা হবে তা সম্পূর্ণ ভারতের নিজের সিদ্ধান্ত, তার জন্য আলাদা করে অন্য কারোর অনুমতির প্রয়োজন নেই। আন্তর্জাতিক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, চলতি মাসেই প্রায় ৩৩ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল ভারতে পৌঁছতে পারে। ভারতের চিন্তা কমিয়ে রাশিয়া থেকে আসছে বিপুল তেল (Russian Oil Import): সূ্ত্রের খবর, চলতি মাসে এখনও পর্যন্ত প্রায় ১০ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল ভারতের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে  বাকি প্রায় ২৩ মিলিয়ন ব্যারেল তেলও ভারতে পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে। তবে সমুদ্রপথে ট্যাঙ্কারের চলাচল এবং সিগন্যালের উপর নির্ভর করে এই পরিমাণ কিছুটা ওঠানামা করতে পারে বলেও জানিয়েছে কেপলার। আরও জানা গিয়েছে যে, ট্যাঙ্কারগুলির গতিবিধি অনুযায়ী প্রয়োজনে আরও তেল ভারতে পাঠানো হতে পারে। আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি চান? পাহাড়-নদীতে ঘেরা অপূর্ব গ্রাম লুলুং,গরমের ছুটির সেরা গন্তব্য কেপলারের সিনিয়র রিফাইনিং বিশ্লেষক নিখিল দুবের মতে, ট্রাম্পের ওই ‘ছাড়’-এর বিবৃতির পরই ভারতের তেল শোধনাগার সংস্থাগুলি ফের রাশিয়ার অপরিশোধিত তেল কেনায় আগ্রহ দেখাচ্ছে। যদিও তাঁর দাবি, ভারত কখনও সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা কোনওদিন বন্ধই করেনি। অপরিশোধিত তেলের উপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল থেকে তৈরি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় কিছু সংস্থা নিজেরাই রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছিল। অন্যদিকে ইরান-ইজরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ফলে আরও বেশি উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আপাতত ওই পথ কোনওরকম ট্যাঙ্কার চলাচল করতে পারবে না। অথচ ভারতের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে এবং তার বড় অংশই এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। আরও পড়ুন: বাবা দিনমজুর! কঠিন পরীক্ষায় প্রথমবারেই সফল হয়ে IFS অফিসার, উদ্বুদ্ধ করবে সৃজার কাহিনি এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আগেভাগেই বিকল্প পথ ও উৎস খুঁজতে শুরু করেছে ভারত। জানা গিয়েছে, মার্চের প্রথম চার দিনে লোহিত সাগরের বিভিন্ন টার্মিনাল থেকে প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল লোড করা হয়েছে, অর্থাৎ প্রতিদিন প্রায় ২.৫ মিলিয়ন ব্যারেল তোলা হয়েছে। এই পরিস্থতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও হু হু করে বাড়ছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫ ডলারের বেশি হয়েছে, আর WTI Crude Oil-এর দামও প্রায় ১১৪ ডলার ছুঁয়েছে। মধ্যপ্রাচ্যে উৎপাদন ব্যাহত হওয়া এবং সমুদ্রপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তার জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    0 9 0

    ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি? বাড়িতে বসেই করুন স্ট্যাটাস চেক

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিগত কয়েক বছর ধরেই এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন রাজ্যের মহিলারা। গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন বুথে বুথে ক্যাম্প করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ এবং বিতরণ করা হয়েছে। বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা ২০২১ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়। তারপর থেকে একাধিক বার বিভিন্ন জেলায় বুথ করে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। সম্প্রতি নতুন করেও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লিখিয়েছেন। ২৬ এর বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। কত করে পাওয়া যাচ্ছে টাকা: বর্তমানে মাসে ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা করে পাচ্ছেন জেনারেল ক্যাটেগরির গ্রাহকরা এবং সংরক্ষিত ক্যাটেগরির গ্রাহকরা পাচ্ছেন ১৭০০ টাকা করে। জানা যাচ্ছে, ২০২৬-২৭ অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আরও পড়ুন : যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র কীভাবে করবেন আবেদন: ২৫ থেকে ৬০ বছরের বয়স হলে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে হলে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবইয়ের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবির মতো তথ্য লাগবে। কিন্তু যারা এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা কীভাবে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করবেন? আরও পড়ুন : আরও উন্নত দিল্লি মেট্রো, দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে জানিয়ে রাখি, socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট এবং স্ট্যাটাস চেক করা যাবে।স্ট্যাটাসে যদি ‘ভ্যালিডেশন এরর’ দেখায় তবে বুঝতে হবে যে আবেদনপত্রে কোনও তথ্যগত ত্রুটি রয়েছে।