Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হুমকি, ভয় দেখানোর ঘটনায় দ্রুত পদক্ষেপ না নিলে, শাস্তি পাবেন পুলিশ কর্তারা জানাল নির্বাচন কমিশন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : আসন্ন দ্বিতীয় দফার ভোটকে (West Bengal Assembly Election) কেন্দ্র করে রাজ্যে নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে আরও তৎপর নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই উদ্দেশ্যে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার পুলিশ ও নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করল নির্বাচন কমিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ভোটের আগে কোনওরকম অবহেলা বা ঢিলেমি মেনে নেওয়া হবে না।

    পুলিশকে কমিশনের (Election Commission of India) নির্দেশ

    কলকাতার পুলিশ কমিশনার (সিপি), বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি), থানার ওসি ও আইসি-সহ সংশ্লিষ্ট সকল আধিকারিককে সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশকর্তাদের নিজেদের এলাকায় বিস্ফোরক উদ্ধার কিংবা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

    পরিস্থিতি অনুযায়ী নজিরবিহীন শাস্তিও দেওয়া হতে পারে। তাই প্রতিটি ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। রবিবারের এই বৈঠকে অংশ নেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) ও পর্যবেক্ষকেরা উপস্থিত ছিলেন।

    Election Commission of India says police will be punished if they fail to take action

    আরও পড়ুন :‘তৃণমূল ২০০-এর বেশি আসন..’ বায়রনের সুর বদল

    সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিচালনার লক্ষ্যে প্রশাসনিক সমন্বয় জোরদার করার পাশাপাশি কঠোর নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তাদের এই কড়া অবস্থান থেকে স্পষ্ট, ভোট প্রক্রিয়ায় কোনওরকম বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না।

    Click here to Read More
    Previous Article
    পাম্প কলেরর জীবনবাসন! প্রচারে বেরিয়ে ফুল দিয়ে শোক প্রকাশ রুদ্রনীলের
    Next Article
    সঠিক পরিকল্পনায় বাজিমাত! হরমুজে অবরোধ সামলে কীভাবে নিজের তেলের ভাণ্ডার পূর্ণ করছে ভারত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment